ইতালি

ইতালিতে ৫ তরুণের উদ্যোগে ‘বন্ধু লাউঞ্জ’ রেস্টুরেন্ট, প্রবাসীদের নজর কেড়েছে নান্দনিক বাঙালিয়ানা সাজসজ্জায়

14904_IMG_8894.jpeg

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে বাঙালিয়ানা ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে যাত্রা শুরু করলো নতুন আড্ডা ও খাবারের ঠিকানা বন্ধু লাউঞ্জ । গতানুগতিক রেস্টুরেন্টের ধারণা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ বাংলা সংস্কৃতির নান্দনিক সাজসজ্জায় সজ্জিত এই লাউঞ্জটি উদ্বোধনের দিনেই সবার নজর কেড়েছে।

রোমের তুসকোলানা এলাকায় ব্যস্ত শহরের মাঝে Via ponzio Cominio 112 ঠিকানায় অবস্থিত বন্ধু লাউঞ্জ এ প্রবেশ করলেই মনে হবে এক টুকরো বাংলাদেশে এসেছেন। রেস্টুরেন্টটির প্রতিটি কোণায় ফুটিয়ে তোলা হয়েছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। দেয়ালে নান্দনিক কারুকার্য আর আভিজাত্যপূর্ণ আলোকসজ্জার সংমিশ্রণে তৈরি করা হয়েছে একটি আধুনিক অথচ চিরচেনা ঘরোয়া পরিবেশ।

১০০% হালাল খাবারের প্রতিশ্রুতির পাশাপাশি এই শৈল্পিক আবহই অতিথিদের প্রধান আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।

পাঁচ তরুণ উদ্যোক্তা—সিজান হোসেন, নাইম হাওলাদার, হিমেল হোসেন, মৃদুল হোসেন এবং জাহিদ সরদার—জানান, তাদের মূল লক্ষ্য ছিল প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি পরিচ্ছন্ন ও পারিবারিক পরিবেশ গড়ে তোলা। তারা বলেন, 'আমরা চেয়েছি বন্ধু লাউঞ্জ যেন শুধু একটি রেস্টুরেন্ট না হয়ে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক বিনিময়ের একটি কেন্দ্রে পরিণত হয়। ইতালির বহুজাতিক সমাজে আমাদের কৃষ্টি ও স্বাদকে আরও দৃঢ়ভাবে পরিচিত করাই আমাদের লক্ষ্য'।
উদ্বোধনী অনুষ্ঠানে রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

আগত অতিথিরা রেস্টুরেন্টের অসাধারণ অন্দরসজ্জা ও রুচিশীলতার প্রশংসা করে বলেন: এটি প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সংযোগ বজায় রাখতে সাহায্য করবে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের পরিচয় তুলে ধরতে এমন সৃজনশীল উদ্যোগ অত্যন্ত কার্যকর।

অনুষ্ঠানে বক্তারা উদ্যোক্তাদের এই সাহসী ও রুচিশীল উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের মতে, এমন নান্দনিক পরিবেশ বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

সর্বাধিক পঠিত


ভিডিও