স্কটল্যান্ড

স্কটল্যান্ডে খালার কাছ থেকে £৩ লাখ প্রতারণা করে জিম নির্মাণ করার অপরাধে নারী কারাদণ্ডপ্রাপ্ত

14978_IMG_9563.jpeg

স্কটল্যান্ডের গ্লাসগোয় একজন নারী তার বৃদ্ধ খালার কাছ থেকে £৩ লক্ষেরও বেশি অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার দায়ে দুই বছর ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন।

৫১ বছর বয়সী মার্গারেট ক্যাসিডি ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে তার ৮৯ বছর বয়সী খালা এলিজাবেথ মারফির কাছ থেকে মোট £৩১৭,৪৭৫ আত্মসাৎ করেন। এই অর্থের বড় অংশ তিনি একটি পরিত্যক্ত গির্জাকে “সাংচুয়ারি জিম” নামে জিমে রূপান্তর করতে ব্যবহার করেন।

আদালতে জানা যায়, তিনি খালার টাকা দিয়ে ব্যয়বহুল জিম সরঞ্জাম কেনেন, সংস্কার কাজ করেন এবং ব্যক্তিগত খরচও মেটান। এছাড়া তিনি ভুয়া পরিচয়ে একটি ফিটনেস কোম্পানি থেকে প্রায় £৯০,০০০ মূল্যের সরঞ্জামও প্রতারণার মাধ্যমে নিয়ে নেন।

২০২২ সালে তার খালা ব্যাংকে গিয়ে টাকা গায়েবের বিষয়টি বুঝতে পারেন এবং পরে অভিযোগ করেন। মামলায় খালার বক্তব্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়, যদিও তিনি পরে মারা যান।

আদালত ক্যাসিডির এই কাজকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে তাকে কারাদণ্ড দেয়।

সর্বাধিক পঠিত


ভিডিও