ইতালি

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

16083_d38a1d7b-758c-41ea-bfd7-a4f2434b5c78.jpeg

ইতালি রাজধানী রোমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আন্তর্জাতিক ট্রাভেল সেবাদানকারী প্রতিষ্ঠান পপুলার ট্রাভেল-এর নতুন হেড অফিস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত মি. সাতিয়া রদ্রিগো।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মি. সাতিয়া রদ্রিগো, পপুলার ট্রাভেলের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহাদাত হোসাইন যৌথভাবে ফিতা কেটে নতুন হেড অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পপুলার ট্রাভেলের পরিচালক মামুন আলম, খাজা সাহাল আবদুল্লাহ ও ইফাত ফরাজী, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজী এবং পরিচালক ড. আনোয়ার ফরাজী। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের প্রতিনিধিবৃন্দ, ইতালির বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

দুই দশকেরও বেশি সময় ধরে সততা, বিশ্বস্ততা ও পেশাদারিত্বের সঙ্গে আন্তর্জাতিক মানের ভ্রমণসেবা প্রদান করে আসছে পপুলার ট্রাভেল। বাংলাদেশ, ইতালি, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে বিমান টিকিট ও ট্রাভেল সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় সেবার পরিধি বাড়াতে রোমে প্রতিষ্ঠিত হলো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন হেড অফিস।

আন্তর্জাতিক ট্রাভেল খাতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ পপুলার ট্রাভেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতালি রুটে টানা ১২ বছর শীর্ষ বিক্রয়কারী (Best Seller) ট্রাভেল এজেন্সি হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এছাড়া এমিরেটস এয়ারলাইন্সের ২০২৪–২০২৫ সালের “Best Agency Award” লাভ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি টার্কিশ এয়ারলাইন্স এবং সৌদিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের কাছ থেকেও একাধিক সম্মাননা ও পুরস্কার অর্জন করেছে।

অনুষ্ঠিত বক্তব্যে অতিথিরা বলেন, আন্তর্জাতিক মানের সেবা, পেশাদার ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবার প্রতি অঙ্গীকারের কারণেই পপুলার ট্রাভেল আজ ইতালিতে এশিয়ান কমিউনিটির অন্যতম বিশ্বস্ত ট্রাভেল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

পপুলার ট্রাভেল কর্তৃপক্ষ জানায়, নতুন হেড অফিসের উদ্বোধন প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কার্যালয়ের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত, উন্নত ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি ইউরোপজুড়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।

 

মিনহাজ হোসেন

বিশেষ প্রতিনিধি

সর্বাধিক পঠিত


ভিডিও