স্পেন

স্পেনে পৌঁছাতে জীবন বাজি রেখে সমুদ্র পাড়ি অভিবাসীদের

16217_IMG_8729.jpeg

মরক্কো থেকে সাঁতরে উত্তর আফ্রিকায় স্পেননিয়ন্ত্রিত ছিটমহল শহর সিউতায় প্রবেশের চেষ্টা করেছেন শত শত অভিবাসী। গত এক সপ্তাহেরও কিছু বেশি সময়ে সেখানে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ১,৫০০ ছাড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মরক্কো ও আলজেরিয়ার অভিবাসীরা সাঁতরে সিউতায় পৌঁছানোর চেষ্টা করলে বুধবার তাদের অধিকাংশকেই ইন্টারসেপ্ট বা বাধা দেয় মরক্কোর টহল নৌকা।

স্পেনের ‘ম্যারিটাইম রেসকিউ সার্ভি ‘ এবং ‘রেড ক্রস’ পানি থেকে ১১৭ জনকে উদ্ধার করেছে। একই সময়ে স্পেনের ‘সিভিল গার্ড’ তাদের টহল নৌকার মাধ্যমে আরও প্রায় ২০০ জনকে সহায়তা প্রদান করে।

সরকারিভাবে সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা না হলেও, অভিবাসীদের বড় অংশই ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ এবং তাঁদের সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক নাবালকেও রয়েছে বলে জানা গেছে।

অভিযানকালে স্প্যানিশ সিভিল গার্ড দুজন ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

এই দুই লাশ সন্ধানের মাধ্যমে চলতি বছর সিউতার উপকূলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ জনে। এর মধ্যে জুলাই মাসেই ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের ছয়জন মারা গেছেন গত শনিবার নতুন করে শুরু হওয়া এই অনুপ্রবেশের ঢল নামার পর।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়ে সাঁতরে ১,৫০০ জনেরও বেশি মানুষ সিউতায় প্রবেশ করেছেন।

 

সর্বাধিক পঠিত


ভিডিও