ইতালি

আভিজাত্য ও দেশীয় স্বাদের মেলবন্ধনে, নান্দনিক পরিবেশে রোমে ‘শখের হাঁড়ি’র জমকালো যাত্রা

16698_11.jpg

রিপোর্ট মিনহাজ হোসেন: ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের সাফল্য এখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একসময় শুধু কাজের সন্ধানে ইউরোপে আসা প্রবাসীরা শ্রমিকের গণ্ডি পেরিয়ে এখন নিজ নিজ যোগ্যতায় গড়ে তুলছেন সফল সব ব্যবসায়িক প্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় রোমের প্রবাসী অধ্যুষিত সেন্তোচেল্লে এলাকায় আভিজাত্য ও দেশীয় স্বাদের মেলবন্ধনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশী রেস্টুরেন্ট ‘শখের হাঁড়ি’।

শুক্রবার এক উৎসবমুখর পরিবেশ ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়। বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন এবং শতভাগ হালাল ও মানসম্মত খাবারের প্রতিশ্রুতি নিয়ে আত্মপ্রকাশ ঘটেছে নতুন এই প্রতিষ্ঠানের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও অতিথিরা রেস্টুরেন্টের ইন্টেরিয়র নকশার ভূয়সী প্রশংসা করেন। অনেকের মতে, রোমে গড়ে ওঠা দেশীয় রেস্টুরেন্টগুলোর মধ্যে এটি অন্যতম সেরা ও দৃষ্টিনন্দন।

পেশায় স্থপতি (আর্কিটেক্ট) জুয়েল আহমেদ স্থাপত্যশিল্পের পাশাপাশি নিজের শখ থেকেই নেমেছেন এই ব্যবসায়। ইতালীয় স্থানীয় নাগরিক ও প্রবাসীদের কাছে মনোরম পরিবেশে স্বাস্থ্যসম্মত ও খাঁটি দেশীয় খাবারের আস্বাদন পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে রোমের বাংলাদেশী কমিউনিটির জন্য এটি হয়ে উঠবে আড্ডা ও রসনাবিলাসের এক নতুন ঠিকানা। একই সাথে দেশীয় এই উদ্যোগ ইতালীয়দের মাঝেও প্রবাসী বাংলাদেশীদের সুনাম ও সুস্বাদু খাবারের পরিচিতি আরও বাড়িয়ে তুলবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সর্বাধিক পঠিত


ভিডিও