সারা বিশ্ব

নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে বালেন্দ্র শাহ

14596_IMG_5871.jpeg

নেপালে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হতে যাচ্ছে। গত সেপ্টেম্বরে গণঅভ্যুত্থানে ৭৭ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এরপর আলোচনায় আসেন ৩৫ বছর বয়সী র‍্যাপার ও রাজনীতিবিদ বালেন্দ্র শাহ।

৫ মার্চের নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) প্রায় ১০০ আসনে এগিয়ে থাকায় তিনি নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বলে জানিয়েছে রয়টার্স। কাঠমান্ডুর মেয়র হিসেবে পরিচিত বালেন্দ্র তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়।

প্রাথমিক ফল অনুযায়ী, সরাসরি নির্বাচনের ১৬৫ আসনের মধ্যে আরএসপি প্রায় ৯০টিতে এগিয়ে আছে। বিপরীতে ওলির দল এগিয়ে মাত্র ৮টিতে এবং নেপালি কংগ্রেস ৯টিতে। কংগ্রেস ইতিমধ্যে পরাজয় স্বীকার করেছে।

সেপ্টেম্বরের জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফল কয়েক দিনের মধ্যে প্রকাশিত হবে।


 

সর্বাধিক পঠিত


ভিডিও