সারা বিশ্ব

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে প্রথমবার স্থলবাহিনী পাঠাল যুক্তরাষ্ট্র, ২,৫০০ মেরিন মোতায়েন

14700_IMG_3884.jpeg

ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার সামরিক শক্তি বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে। এ প্রেক্ষাপটে প্রায় ২,৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হচ্ছে, যাদেরকে এই সংঘাতের প্রেক্ষাপটে প্রথম স্থলবাহিনী হিসেবে দেখা হচ্ছে।

জাপানের ওকিনাওয়ায় অবস্থিত ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা রওনা দিয়েছেন। তারা যুক্তরাষ্ট্রের অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ ইউএসএস ট্রিপোলির সঙ্গে যাত্রা করছে। এই যুদ্ধজাহাজ থেকেই প্রয়োজনে ওই মেরিন সদস্যদের যুদ্ধক্ষেত্রে নামানো হবে। সংকট মোকাবিলা বা প্রয়োজন হলে ইরানের কোনো অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো অভিযানে তাদের ব্যবহার করা হতে পারে।
 

মেরিন বাহিনী সাধারণত স্থল ও সমুদ্র উভয় ক্ষেত্রেই অভিযান পরিচালনা করতে সক্ষম। তাই এই বাহিনীর মোতায়েনকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এটি যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ধীরে ধীরে বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত।

 

বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র এই সংঘাত দ্রুত শেষ করার পথে যাচ্ছে না। বরং ধাপে ধাপে সামরিক উপস্থিতি বাড়িয়ে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের দিকেই এগোচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


 

সর্বাধিক পঠিত


ভিডিও