
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চীন সফর করবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সফরে ইরান যুদ্ধের বিষয়টি আলোচনায় আসবে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, সফরকালে চীন ও পাকিস্তানের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা করবেন।
তিনি আরও বলেন, ‘শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধে পাকিস্তান যেন ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে চীন সমর্থন জানায়।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে চীন ও পাকিস্তান উভয় দেশই পরিস্থিতি নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।