আন্তর্জাতিক

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কখন, জানাল ইরান

15729_NewsLabAsiaPostface4f5b-b6fb-4d56-8124-b6e3dddffb20.jpg

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য, জানাজা, শোকমিছিল ও দাফনকার্য পবিত্র মহররম মাসের প্রথম ১০ দিন (আশুরা) পার হওয়ার পর অনুষ্ঠিত হবে। খামেনির দাফনের সুনির্দিষ্ট তারিখ নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া বিভ্রান্তি, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন ও প্রতিবেদন নাকচ করে দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া তদারকি কমিটির বরাত দিয়ে স্থানীয় সংবাদ সংস্থা ওয়ানা ইরান এই তথ্য নিশ্চিত করেছে।

মসঙ্গলবার (৯ জুন) কমিটি তাদের দ্বিতীয় আনুষ্ঠানিক বিবৃতিতে খামেনিসহ সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়া পরিবারের অন্যান্য সদস্যদের রাষ্ট্রীয় শেষকৃত্যের সঠিক সময় স্পষ্ট করে।

খামেনির মতো একজন শীর্ষ নেতাকে বিদায় জানানোর গুরুত্ব তুলে ধরে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়াত সর্বোচ্চ নেতার একটি অত্যন্ত মহিমান্বিত, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ বিদায় অনুষ্ঠান, জানাজা এবং দাফন সম্পন্ন করার জন্য ব্যাপক ও সুদূরপ্রসারী প্রস্তুতির প্রয়োজন রয়েছে, যা সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

একই সঙ্গে বিবৃতিতে মহররমের ধর্মীয় বিষয়টিকেও অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিটি জানিয়েছে, ইরানসহ সারা বিশ্বের কোটি কোটি শিয়া ধর্মাবলম্বী মুসলমান যাতে কোনো ধরণের বিঘ্ন বা মানসিক চাপ ছাড়াই পবিত্র মহররমের প্রথম দশ দিনের ঐতিহ্যবাহী ধর্মীয় আচার ও শোক পালন করতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখে রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

 



 

সর্বাধিক পঠিত


ভিডিও