আন্তর্জাতিক

প্রতিদ্বন্দ্বী না থাকলে জুলাইয়েই বৃটিশ নতুন প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহাম

15829_24ed6805-df32-4ce5-b6ae-2e7f86671cb6 Medium.jpg

বৃটেনে লেবার দলের নেতা নির্বাচনে অ্যান্ডি বার্নহামের বিরুদ্ধে যদি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না দাঁড়ান, তাহলে তিনি ১৭ই জুলাই বা এর কাছাকাছি সময়ে বৃটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন। পদত্যাগের ঘোষণা দিয়ে স্যার কিয়ের স্টারমার জানিয়েছেন, লেবার পার্টির পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি (এনইসি) আগামী ৯ই জুলাই থেকে মনোনয়ন গ্রহণ শুরু করবে এবং গ্রীষ্মকালীন অবকাশ শুরুর আগেই পুরো প্রক্রিয়া শেষ করা হবে। পার্লামেন্টের গ্রীষ্মকালীন অবকাশ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৬ জুলাই।

এনইসির দুই সদস্য দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, বার্নহাম ১৭ জুলাইয়ের মধ্যেই প্রধানমন্ত্রী হতে পারেন। তবে পার্লামেন্ট তখন অবকাশে থাকায় দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা পরবর্তী সোমবারেও সম্পন্ন হতে পারে। অন্যদিকে, নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তবে স্টারমার বলেছেন, তিনি আশা করছেন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া সেপ্টেম্বরের মধ্যেই শেষ হবে



 

সর্বাধিক পঠিত


ভিডিও