
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ইউক্রেনের একটি ড্রোন আঘাত হেনেছে। এতে ৩ শিশুসহ ৬ জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক গভর্নর।
সোমবার (৩ আগস্ট) প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি সমুদ্রসৈকতে আঘাত হানার আগে সেটিকে প্রতিহত করা হয়েছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।
ড্রোনটির লক্ষ্যবস্তু সম্ভবত সৈকত থেকে প্রায় ২৫ মাইল (৪০ কিলোমিটার) দূরে থাকা একটি রুশ নৌঘাঁটি ছিল। এ ঘটনায় প্রকাশিত ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছে বিবিসি ভেরিফাই।
এদিকে, মস্কোর প্রায় ১১২ মাইল (প্রায় ১৮০ কিলোমিটার) পূর্বে অবস্থিত অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।