আন্তর্জাতিক

যুদ্ধের পরও ইরানের বিমান প্রতিরক্ষা সরঞ্জামের ৮৫ শতাংশ অক্ষত!

16403_IMG_8371.jpeg

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধের সময় তাদের বিমান প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতার ৮৫ শতাংশেরও বেশি অক্ষত ছিল।

ফার্স নিউজ এজেন্সির প্রকাশ করা একটি তথ্যচিত্রে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ইরানের সামরিক উৎপাদন অবকাঠামোয় হামলা হয়েছে। তারপরও ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ও সরবরাহের হার সংঘাতের আগের সময়ের তুলনায় কমেনি।

তিনি বলেন, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের বড় একটি অংশ বাহিনীর নিজস্ব স্বনির্ভরতা সংস্থা উৎপাদন করে। তার দাবি, যুদ্ধের পর কিছু কিছু ক্ষেত্রে উৎপাদন আরও বেড়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, ইরানের বর্তমানে কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ যুদ্ধ শুরুর সময়ের চেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও