
সিলেট অঞ্চলের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বরেণ্য আলেম, সাবেক সংসদ সদস্য (এমপি), শিক্ষাবিদ এবং আল হামরা ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে সিলেটসহ দেশের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মময় জীবনে তিনি ইসলামের প্রচার-প্রসার, শিক্ষা বিস্তার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। একজন জনপ্রিয় গণনেতা হিসেবে তিনি জনগণের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।
মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মহান আল্লাহ তাআলা মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।